শুক্রবার ● ৮ মে ২০২৬
ভোলা থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার কুয়াকাটার হোটেলে, আটক ২ যুবক
হোম » কুয়াকাটা » ভোলা থেকে অপহৃত কলেজছাত্রী উদ্ধার কুয়াকাটার হোটেলে, আটক ২ যুবক

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
ভোলার চরফ্যাশন থেকে অপহৃত এক কলেজছাত্রীকে কুয়াকাটার একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে পটুয়াখালীর কুয়াকাটার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশ। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম কারিমা হাসান (১৭)।
আটককৃতরা হলেন ভোলার চরফ্যাশন এলাকার মো. হাসনাইন (২১) ও মেহেদী হাসান (২৬)।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ওই ছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ওই কলেজছাত্রী নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে চরফ্যাশন থানায় অভিযোগ দায়ের করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৩৫:৪০ ● ৭২ বার পঠিত
