মঙ্গলবার ● ৫ মে ২০২৬

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ৪

হোম » খুলনা » বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ৪
মঙ্গলবার ● ৫ মে ২০২৬


 

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ আটক ৪

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)

যশোরের বেনাপোল সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ ৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ১৪ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক সিরাপ জব্দ করা হয়।

 

মঙ্গলবার খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির অধীন পুটখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

 

বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানে ৫ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ জাকির হোসেন বাবুল (৩৫) নামে একজনকে আটক করা হয়। তিনি যশোর জেলার বেনাপোল পোর্ট পুলিশ স্টেশন এলাকার পুটখালী গ্রামের বাসিন্দা।

 

এছাড়া একই সীমান্ত এলাকায় র‌্যাব-৬ ও ২১ বিজিবির যৌথ অভিযানে ৯ বোতল ভারতীয় উইনিক্স সিরাপসহ আরও তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন- রাশেদ আলী (৩৮), কামরুল ইসলাম (২৪) ও খায়রুল ইসলাম (২৮)। এদের সবার বাড়ি যশোরের পুটখালী গ্রামে।

 

খুলনা ব্যাটালিয়ন-২১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চার চোরাকারবারিকে মাদকসহ হাতেনাতে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:২৯:১০ ● ২৬ বার পঠিত