মঙ্গলবার ● ৫ মে ২০২৬
কলাপাড়ায় দাঁড়াশ ও কালনাগিনী সাপ উদ্ধার, বনে অবমুক্তের প্রস্তুতি
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় দাঁড়াশ ও কালনাগিনী সাপ উদ্ধার, বনে অবমুক্তের প্রস্তুতি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ৬ ফুট দীর্ঘ একটি দাঁড়াশ সাপ এবং দেড় ফুট দৈর্ঘ্যের একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের কৃষক নীলকান্তের বাড়ি থেকে জালে পেঁচানো অবস্থায় দাঁড়াশ সাপটি উদ্ধার করা হয়। একইদিন পশ্চিম সেনাতলা গ্রামের মাসুদ মোল্লার বাসা থেকে কালনাগিনী সাপটি উদ্ধার করে এনিমেল লাভারস অফ পটুয়াখালী, কলাপাড়া শাখার সদস্যরা।
পরে বেলা ১১টার দিকে সাপ দুটি চিকিৎসার জন্য কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে নেওয়া হয়। এ সময় সাপ দুটি দেখতে স্থানীয়দের ভিড় জমে।
বিশেষজ্ঞরা জানান, কালচে বাদামি দাঁড়াশ সাপটি সম্পূর্ণ নির্বিষ এবং সবুজ-হলুদে লাল-কালো ডোরাকাটা কালনাগিনী সাপটি মৃদু বিষধর।
এনিমেল লাভারস অফ পটুয়াখালী কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানান, হটলাইনে খবর পেয়ে সাপ দুটি উদ্ধার করা হয়। আঘাতপ্রাপ্ত অবস্থায় থাকায় চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর সেগুলো সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৫:১৩:২০ ● ৩৮ বার পঠিত
