রবিবার ● ৩ মে ২০২৬
কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা, মন্দির নির্মাণে অর্থ দিল ‘পাশে দাঁড়াই’
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সহায়তা, মন্দির নির্মাণে অর্থ দিল ‘পাশে দাঁড়াই’

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা এবং বিধ্বস্ত একটি মন্দির পুনর্নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে ‘পাশে দাঁড়াই’ স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার (৩ মে) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর, নবাবগঞ্জ ও ফরিদগঞ্জ এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব সহায়তা তুলে দেওয়া হয়।
সংগঠনের দেশে ও প্রবাসে থাকা সদস্য, দাতা সদস্য ও উপদেষ্টা পরিষদের অর্থায়নে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল, ৫ কেজি আলু, লবণ, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, হলুদের গুঁড়া, সাবান ও ডিটারজেন্টসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এছাড়া ঝড়ে ক্ষতিগ্রস্ত অমল মাঝির বাড়ির মন্দির পুনর্নির্মাণের জন্য নগদ ২ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।
সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নয়নাভিরাম গাইন নয়ন, প্রধান উপদেষ্টা আবু তালেব ইভান মাতুব্বরসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের নেতারা বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের নিরাপদ আবাসন নিশ্চিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও প্রবাসীদের এগিয়ে আসা উচিৎ।
বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫০ ● ২৫ বার পঠিত
