বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬

মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রধান সড়কগুলো কর্দমাক্ত, জনদুর্ভোগ চরমে

হোম » বরিশাল » মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রধান সড়কগুলো কর্দমাক্ত, জনদুর্ভোগ চরমে
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬


 

মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রধান সড়কগুলো কর্দমাক্ত, জনদুর্ভোগ চরমে

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার প্রধান সড়কগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশায় পরিণত হয়েছে। ড্রেনেজ ব্যবস্থার অভাবে কর্দমাক্ত হয়ে পড়া এসব সড়কে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা গেছে, পৌরসভার প্রাণকেন্দ্র পাতারহাট বন্দরের পাঁচানি ঘাট সড়ক, স্বর্ণকার পট্টি সড়ক এবং মধ্য বাজার ফলপট্টি সড়ক চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এসব সড়কে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানিতে কাদা-মাটি একাকার হয়ে যাতায়াত দুরূহ হয়ে উঠেছে।

কলেজছাত্রী রুবিনা ইয়াসমিন সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ‘কলেজে যেতে হলে এই সড়ক দিয়ে যেতে হয়। কিন্তু বের হলেই পোশাক কাদায় নষ্ট হয়ে যায়। বর্ষা মৌসুমে পুরো ইউনিফর্মই নষ্ট হয়ে গেছে। এই রাস্তার কথা মনে হলে আর কলেজে যেতে ইচ্ছে করে না।’

স্থানীয় পথচারী সোলাইমান হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা পৌরসভার কর দিলেও নাগরিক সুবিধা পাচ্ছি না। রাস্তা-ঘাটের এই অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা নেই, দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছি। শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছে।’

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো: রিয়াজুর রহমান জানান, ‘ইতিমধ্যেই পৌরসভার কয়েকটি সড়কের টেন্ডার হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হলে জনদুর্ভোগ কমে আসবে।’

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪৫ ● ২১ বার পঠিত