বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে চিত্রাংকন বিজয়ীদের পুরস্কার বিতরণ
হোম » বরিশাল » আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনীতে চিত্রাংকন বিজয়ীদের পুরস্কার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ সজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবর রহমান, শিক্ষা কর্মকর্তা মো. আমজাদ হোসেন এবং হাসপাতালের আরএমও ডা. শিশির কুমার গাইন প্রমুখ।
পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।
বাংলাদেশ সময়: ১৬:৪৯:৫৫ ● ১১ বার পঠিত
