বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬

বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

হোম » সর্বশেষ » বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬


 

বাউফলে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফল উপজেলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কর্পূরকাঠী ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) ও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) যৌথভাবে এ ক্যাম্পের আয়োজন করে।

 

ক্যাম্পে মোট ৬৮৪ জন অসহায় মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৮৩ জন ছানি রোগী, ২৭ জন নেত্রনালী সমস্যায় আক্রান্ত এবং ৩১৯ জনকে চশমার জন্য শনাক্ত করে চশমা দেওয়া হয়। এছাড়া ৩১৪ জনকে প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

 

ছানি আক্রান্ত রোগীদের আগামী ২ মে বরিশালের ইস্পাহানী চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালে বিনামূল্যে অপারেশন করা হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

 

ক্যাম্প বাস্তবায়নে সহযোগিতা করে শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক.) ট্রাস্ট। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

ডিসিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডা. এহসান হক বলেন, ‘ডিসিআই-আরএসসি চক্ষু ক্যাম্পের উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া এবং তাদের মধ্যে নতুন আশা জাগিয়ে তোলা।’

বাংলাদেশ সময়: ১৬:৪৪:১৪ ● ২৭ বার পঠিত