বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬

দুমকিতে কৃষি উন্নয়ন ও পুষ্টি উদ্যোক্তা সৃষ্টিতে পার্টনার ফিল্ড স্কুল কর্মশালা

হোম » পটুয়াখালী » দুমকিতে কৃষি উন্নয়ন ও পুষ্টি উদ্যোক্তা সৃষ্টিতে পার্টনার ফিল্ড স্কুল কর্মশালা
বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬


 

দুমকিতে কৃষি উন্নয়ন ও পুষ্টি উদ্যোক্তা সৃষ্টিতে পার্টনার ফিল্ড স্কুল কর্মশালা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি উপজেলা অডিটোরিয়ামে বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় কৃষি উন্নয়ন ও পুষ্টি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরান হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক (শস্য) কৃষিবিদ ড. মো. নজরুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালীর আঞ্চলিক উপপরিচালক (শস্য) কৃষিবিদ সৈয়দ মো. শাহাদাত হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বরিশালের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন।

 

কর্মশালায় কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাঠ পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ ও কৃষকদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়া।

বাংলাদেশ সময়: ১৪:০৯:৫৯ ● ২৪ বার পঠিত