সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬

গৌরনদীর খাঞ্জাপুরে রাতের আঁধারে পারিবারিক গোরস্থান ভাঙার অভিযোগ

হোম » বরিশাল » গৌরনদীর খাঞ্জাপুরে রাতের আঁধারে পারিবারিক গোরস্থান ভাঙার অভিযোগ
সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬


 

গৌরনদীর খাঞ্জাপুরে রাতের আঁধারে পারিবারিক গোরস্থান ভাঙার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে রাতের আঁধারে একটি পারিবারিক গোরস্থান ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে সরেজমিনে গিয়ে ভাঙা অবস্থায় গোরস্থানটি দেখতে পান স্থানীয়রা।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাদুরতলা বয়াতি বাড়ির বাসিন্দা মো. মজিবর রহমান বয়াতি (৭০) ও মো. আকবার বয়াতি গণমাধ্যমকর্মীদের জানান, তাদের ক্রয়কৃত সম্পত্তির ওপর পারিবারিক গোরস্থান স্থাপন করা হয়। গত ২৬ এপ্রিল (রবিবার) দিবাগত গভীর রাতে একই এলাকার মো. সালাম আকন (৬০), তার ছেলে মো. আলামিন আকন (৩০), আব্দুর রহিম আকনসহ বেশ কয়েকজন মিলে গোরস্থানটি ভেঙে ফেলা হয় বলে তারা অভিযোগ করেন।

 

এ ঘটনায় গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক হাসান রাসেল বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

অভিযুক্ত মো. সালাম আকন ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করে বলা হয়, ‘আমরা এ বিষয়ে কিছুই জানি না, আমরা গোরস্থান ভাঙিনি।’

বাংলাদেশ সময়: ১৮:২৫:২১ ● ৪০ বার পঠিত