সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
গৌরনদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন আটক
হোম » বরিশাল » গৌরনদীতে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে পৃথক অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ধানডোবা গ্রামের আটকরা হলেন- মো. আসাদ হাওলাদার (২০), তার কাছ থেকে ১১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। অপরজন বাকেরগঞ্জ জেলার কলসকাঠির বাগদিয়া গ্রামের মো. রাসেল খন্দকার (৩৫), তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১৫:৪৯ ● ৪১ বার পঠিত
