সোমবার ● ২৭ এপ্রিল ২০২৬
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
হোম » জাতীয় » সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
মেহেদী হাসান, সাগরকন্যা প্রতিবেদক
বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (২৭ এপ্রিল) সকালে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে গণমাধ্যমের উন্নয়ন, তথ্য আদান-প্রদান এবং দুই দেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় করা হয়।
সাক্ষাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বাংলাদেশের গণমাধ্যমের অগ্রগতি তুলে ধরেন এবং ভবিষ্যতে এ খাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ সময়: ১৩:০০:১৯ ● ৪২ বার পঠিত
