রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬

গৌরনদীতে ইলেকট্রিক শকে বিএনপি নেতা আহত

হোম » বরিশাল » গৌরনদীতে ইলেকট্রিক শকে বিএনপি নেতা আহত
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬


 

গৌরনদীতে ইলেকট্রিক শকে বিএনপি নেতা আহত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফ ইলেকট্রিক শকে গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়, রবিবার সকালে পুনরায় অসুস্থহেয়ে পড়লে উপজেলার নিরূপন হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকদের পরামর্শে তাকে বেড রেস্টে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি বৈদ্যুতিক শকে আহত হন।

এদিকে তাঁর আকস্মিক অসুস্থতায় দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ বিরাজ করছে। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা কামনায় সকলের কাছে আন্তরিক দোয়া কামনা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:৫৫:২৬ ● ৭৭ বার পঠিত