রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর এবং কলাপাড়ার ধানখালীতে আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণকৃত জমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে কলাপাড়ায়।
রবিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা কলাপাড়াবাসী’-এর যৌথ আয়োজনে এতে বক্তব্য রাখেন পরিবেশ সংগঠক মেজবাহউদ্দিন মাননু, কামাল হাসান রনি, সাইফুল্লাহ মাহমুদ ও নজরুল ইসলাম প্রমুখ।
কর্মসূচিতে পরিবেশকর্মী, গণমাধ্যমকর্মী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ অংশ নেন। বক্তারা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন এবং আশুগঞ্জ কোম্পানির অধিগ্রহণ করা কৃষিজমিতে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৪:২৪:১৭ ● ১২৩ বার পঠিত
