শনিবার ● ২৫ এপ্রিল ২০২৬
বেনাপোলে তাপদাহ ও বিদ্যুৎ বিভ্রাটে বন্দর কার্যক্রমে স্থবিরতা
হোম » খুলনা » বেনাপোলে তাপদাহ ও বিদ্যুৎ বিভ্রাটে বন্দর কার্যক্রমে স্থবিরতা

সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
লাগামহীন বিদ্যুৎ বিভ্রাট ও টানা কয়েকদিনের তীব্র তাপদাহে বেনাপোলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রখর রোদ ও ভ্যাপসা গরমে আমদানি-রফতানি কার্যক্রমেও স্থবিরতা দেখা দিয়েছে। শ্রমজীবী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে, প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না।
শার্শা ও বেনাপোলসহ আশপাশের এলাকায় দিন-রাত দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় জনদুর্ভোগ বেড়েছে। অসহনীয় গরমে মানুষ ও প্রাণীকুল উভয়ই কষ্টে দিন কাটাচ্ছে। তাপদাহের কারণে বন্দর এলাকায় পণ্য লোড-আনলোড কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে দিনের বেলায় প্রায় ফাঁকা হয়ে পড়ছে বন্দর এলাকা।
স্থানীয় শ্রমিক ও সাধারণ মানুষ জানান, বিদ্যুৎ না থাকায় রাতে ঘুমাতে পারছেন না তারা। দিনের তীব্র গরমে কাজ করাও কঠিন হয়ে পড়েছে। সব মিলিয়ে রাত-দিন চরম দুর্ভোগে কাটছে তাদের জীবন।
এদিকে গরমের কারণে আখের রস ও ডাবের পানির চাহিদা বেড়েছে। বিক্রেতারা জানান, সকাল ও সন্ধ্যায় তাদের বিক্রি তুলনামূলক বেশি হচ্ছে। তাপদাহ ও লোডশেডিংয়ের কারণে এসব পানীয় বিক্রি বেড়ে কিছুটা লাভবান হচ্ছেন তারা।
বাংলাদেশ সময়: ২৩:০১:৪২ ● ২৪ বার পঠিত
