শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬

নাজিরপুরের মিজানুর রহমান দুলাল ঢাকা ট্যাক্সেস বার সভাপতি নির্বাচিত

হোম » পিরোজপুর » নাজিরপুরের মিজানুর রহমান দুলাল ঢাকা ট্যাক্সেস বার সভাপতি নির্বাচিত
শুক্রবার ● ২৪ এপ্রিল ২০২৬


 

নাজিরপুরের মিজানুর রহমান দুলাল ঢাকা ট্যাক্সেস বার সভাপতি নির্বাচিত

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান দুলাল। রাজধানীর কাকরাইলের রাজস্ব ভবনে ২২ ও ২৩ এপ্রিল নিবন্ধিত সদস্যদের ভোটগ্রহণ শেষে শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ফল ঘোষণা করা হয়।

নির্বাচনে বিএনপি-সমর্থিত নীল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুলাল-আশরাফ প্যানেল বিজয়ী হয়। প্রতিদ্বন্দ্বী অন্য প্যানেলগুলো ছিল জামায়াতে ইসলাম-সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল। ২০১৮ সালের পর এবারই প্রথম সংগঠনটির সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হলো।

সভাপতি নির্বাচিত হওয়ায় তার জন্মস্থান পিরোজপুরে আনন্দের আমেজ বিরাজ করছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন।

পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন মিজানুর রহমান দুলাল। তিনি বিগত দিনে মামলা, হামলা ও কারাবরণ করেছেন- এই সম্মান তার প্রাপ্য ছিল।’

বাংলাদেশ সময়: ২০:৪৬:৪৬ ● ১২৮ বার পঠিত