বৃহস্পতিবার ● ২৩ এপ্রিল ২০২৬
দশমিনায় তীব্র তাপদাহে অভিভাবক-শিক্ষার্থীদের মাঝে পানি ও সরবত বিতরণ
হোম » পটুয়াখালী » দশমিনায় তীব্র তাপদাহে অভিভাবক-শিক্ষার্থীদের মাঝে পানি ও সরবত বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনায় তীব্র তাপদাহে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য অপেক্ষমাণ তৃষ্ণার্ত অভিভাবক এবং পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মাঝে ঠান্ডা পানি ও সরবত বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উপজেলা ছাত্রদল মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন যুবনেতা মো. আবু তালহা তুহিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বসার, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন ভুইয়া, স্বেচ্ছাসেবক দল নেতা আনোয়ার হোসেন বাবু, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল খান, শ্রমিক দল নেতা রিফাত হোসেন, কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গাজী রাকিব, কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন ও লিমনসহ আরও অনেকে।
বাংলাদেশ সময়: ১৭:০৭:১৫ ● ৬৩ বার পঠিত
