সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় চার ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা
হোম » লিড নিউজ » কলাপাড়ায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় চার ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
মেয়াদোত্তীর্ণ ওষুধ, ভেটেরিনারি ওষুধ সংরক্ষণে অবহেলা, নির্ধারিত তাপমাত্রা নিয়ন্ত্রণে না রাখা এবং বিক্রয় অযোগ্য ওষুধ রাখার দায়ে পটুয়াখালীর কলাপাড়ায় চারটি ফার্মেসিকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা ওষুধ প্রশাসনের ড্রাগ সুপার সুমন বিশ্বাস উপস্থিত ছিলেন।
অভিযানে কলাপাড়া পৌর শহরের মাদ্রাসা সড়ক এলাকার খলিলুর রহমান ফার্মেসিকে ২০ হাজার টাকা, সদর রোডের প্রগতি মেডিকেল হলকে ২০ হাজার টাকা, ন্যাশনাল ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং মেহেরুন মেডিকেল হলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয় অযোগ্য ওষুধ সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের কারণে এ জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭:৫৩:৩৮ ● ৪০ বার পঠিত
