সোমবার ● ২০ এপ্রিল ২০২৬
চরফ্যাশনে আউশ প্রণোদনায় ১৩ হাজার কৃষক পেলেন বীজ-সার
হোম » কৃষি » চরফ্যাশনে আউশ প্রণোদনায় ১৩ হাজার কৃষক পেলেন বীজ-সার

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশনে ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ১৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাজমুল হুদা বলেন, আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে এ প্রণোদনা বাস্তবায়ন করা হচ্ছে। সরকারের এ সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে এবং কৃষি খাতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তিনি জানান।
স্থানীয় কৃষকরা বলেন, সময়মতো বীজ ও সার পেয়ে তারা আউশ চাষে উৎসাহিত হচ্ছেন এবং ভালো ফলনের আশা করছেন।
কৃষি বিভাগ জানায়, উপজেলার দূরবর্তী ইউনিয়নগুলোতে ইউনিয়ন পরিষদের মাধ্যমে পর্যায়ক্রমে বীজ ও সার বিতরণ করা হবে। পাশাপাশি মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবেন।
অনুষ্ঠানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:১২ ● ২০ বার পঠিত
