শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬

কলাপাড়ায় পৃথক অভিযানে তিন মাদককারবারির কারাদণ্ড

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় পৃথক অভিযানে তিন মাদককারবারির কারাদণ্ড
শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় পৃথক অভিযানে তিন মাদককারবারির কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে পৃথক দুই ঘটনায় তিনজন মাদককারবারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) পরিচালিত অভিযানে পৌরসভার নাচনাপাড়া ১ নম্বর ওয়ার্ডের জুয়েল মৃধা (৩৬)-কে গাঁজা ও ইয়াবা পরিবহনের অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগে মোবাইল কোর্টে দুইবার সাজাপ্রাপ্ত হলেও তিনি সংশোধন হননি। জব্দকৃত গাঁজা ও ইয়াবা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

এদিকে, বাদুরতলী বাঁধঘাট এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে আসা রাজীব হাওলাদার ও ফেরদাউস নামে দুই ব্যক্তিকে একই আইনের ৪২(১) ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক অভিযানে নেতৃত্ব দেন। পরবর্তীতে তার ভ্রাম্যমান আদালত উল্লেখিত দণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালীর একটি চৌকস টিম সহযোগিতা করেছে।

বাংলাদেশ সময়: ২২:০৮:১৩ ● ২৯ বার পঠিত