শনিবার ● ১৮ এপ্রিল ২০২৬
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু
হোম » সর্বশেষ » সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটা ও শুকানোর কাজে গিয়ে বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত আরও পাঁচ কৃষক আহত হয়েছেন।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে ধর্মপাশা, তাহিরপুর, জামালগঞ্জ ও দিরাই উপজেলার পৃথক হাওরে কালবৈশাখী ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন ধর্মপাশা উপজেলার বড়ই হাটি গ্রামের শিক্ষার্থী হাবিবুর রহমান, সরস্বতীপুর গ্রামের রহমতুল্লাহ, তাহিরপুর উপজেলার আবুল কালাম, জামালগঞ্জ উপজেলার নূর জামাল এবং দিরাই উপজেলার লিটন মিয়া। আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, হাওরে ধান কাটা ও শুকানোর কাজে ব্যস্ত কৃষকরা হঠাৎ কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের কবলে পড়েন। পরে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই পাঁচজন কৃষক ঘটনাস্থলে প্রাণ হারান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বজ্রপাতে পাঁচ কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮:১৭:২৫ ● ৩০ বার পঠিত
