শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
নেছারাবাদে ইয়াবা-গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার
হোম » পিরোজপুর » নেছারাবাদে ইয়াবা-গাঁজাসহ তিন মাদককারবারি গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নেছারাবাদ থানার এএসআই রিয়াদ হাসান ও এএসআই শাওন মোল্লার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উপজেলার চাঁদকাঠি খেয়াঘাট সংলগ্ন হাবিব শিকদারের দোকানের সামনে থেকে মো. রাকিবুল ইসলাম রাকু (৪৪) ও মো. সজিব আহম্মেদ (৩৩)-কে আটক করা হয়। পরে তল্লাশি করে রাকুর কাছ থেকে ৩০ পিস এবং সজিবের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন স্বরূপকাঠি পৌর শহরের পূর্ব জগন্নাথকাঠি এলাকা থেকে মো. শহিদ (৩৫)-কে ৪০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম রাকু উপজেলার সোহাগদল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হেমায়েত উদ্দিনের ছেলে এবং সজিব আহম্মেদ একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামসুল হকের ছেলে। অপরদিকে, শহিদ স্বরূপকাঠি পৌর শহরের জগন্নাথকাঠি গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
নেছারাবাদ থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার জানান, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে অভিযান চালিয়ে দুইজনকে ইয়াবাসহ এবং একজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।’ তিনি জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:২৯:৫১ ● ২৫ বার পঠিত
