মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬

গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

হোম পেজ » সর্বশেষ » গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলায় নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতিকে বরণ করে নেওয়া হয়।

নববর্ষের সূচনা লগ্নে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী ও স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। রঙিন ব্যানার-ফেস্টুন ও গ্রামীণ ঐতিহ্যের নান্দনিক উপস্থাপনায় শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শোভাযাত্রা শেষে উপজেলা অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরা হয়, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, পৌর বিএনপির সদস্য সচিব শফিকুর রহমান শরিফ স্বপন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম কাজল, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জহুরুল ইসলাম জহির, সাবেক সভাপতি খন্দকার মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ জুলফিকার, গৌরনদী সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

নববর্ষ উদযাপনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা আরও বৃদ্ধি করে। আয়োজকরা বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব; এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করতে সহায়তা করে।

বাংলাদেশ সময়: ১৬:২৩:৩০ ● ৩৩ বার পঠিত