মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় রাধাকৃষ্ণ মন্দিরে ধর্মীয় উৎসবের প্রস্তুতি সম্পন্ন

হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় রাধাকৃষ্ণ মন্দিরে ধর্মীয় উৎসবের প্রস্তুতি সম্পন্ন
মঙ্গলবার ● ১৪ এপ্রিল ২০২৬


 

কুয়াকাটায় অক্ষয় তৃতীয়ায় রাধাকৃষ্ণ মন্দিরে ধর্মীয় উৎসবের প্রস্তুতি সম্পন্ন

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)

পবিত্র অক্ষয় তৃতীয়া উপলক্ষে কুয়াকাটার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভক্ত-অনুরাগী ও তীর্থযাত্রীদের আগমনকে কেন্দ্র করে পুরো এলাকা ইতোমধ্যে উৎসবমুখর হয়ে উঠেছে।

 

মন্দির ও সেবাশ্রম সূত্রে জানা গেছে, আগামী সোমবার (২০ এপ্রিল) ভোর ৬টা থেকে ধর্মীয় কার্যক্রম শুরু হবে। পূজা-অর্চনা, নামকীর্তন, ভক্তিমূলক সংগীত, ধর্মীয় আলোচনা, পবিত্র গঙ্গাস্নান এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী এ উৎসব পালিত হবে।

 

অক্ষয় তৃতীয়া উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ভক্তদের জন্য নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তা, শৃঙ্খলা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সক্রিয়ভাবে কাজ করছে।

 

মন্দির কর্তৃপক্ষ সকল ভক্ত ও দর্শনার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪:৩৯:৪৮ ● ১৯ বার পঠিত