সোমবার ● ১৩ এপ্রিল ২০২৬
বরিশালে অবৈধ দখল উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনের মতো শেষ
হোম পেজ » বরিশাল » বরিশালে অবৈধ দখল উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনের মতো শেষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল মহানগরীতে ফুটপাত ও জনসমাগমস্থল দখলমুক্ত করতে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান দ্বিতীয় দিনের মতো শেষ হয়েছে।
সোমবার নগরীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী এ অভিযান পরিচালনা করে বরিশাল সিটি করপোরেশন। নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিনের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে চৌমাথা লেকের পাড়সহ একাধিক গুরুত্বপূর্ণ স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে সিটি করপোরেশনের কর্মীরা ফুটপাত, প্রধান সড়ক ও পার্ক এলাকা থেকে দখলদারদের স্থাপনা অপসারণ করেন।
সিটি করপোরেশন জানায়, উচ্ছেদের আগে মাইকিং ও সাত দিনের সময় দিয়ে দখলদারদের সতর্ক করা হয়েছিল। এরপর নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না হওয়ায় এ অভিযান চালানো হচ্ছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, নগরীর গুরুত্বপূর্ণ এলাকা পর্যায়ক্রমে দখলমুক্ত করার লক্ষ্যে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৯:২৬:৩৬ ● ২৫ বার পঠিত
