রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত, আহত এক
হোম পেজ » লিড নিউজ » ঝালকাঠিতে মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক পৌর কাউন্সিলর নিহত, আহত এক

সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠির নলছিটি উপজেলার রায়াপুর এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক সোহেল হোসেন গুরুতর আহত হয়েছেন। রবিবার দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠি ফেরার পথে মোটরসাইকেলটি রায়াপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় এবং দুইজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হুমায়ুন কবির সাগরকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হোসেন বর্তমানে ওই হাসপাতালেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ আরিফুল আলম বলেন, মহাসড়কের রায়াপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির সাগর নিহত হয়েছেন। এ ঘটনায় চালক সোহেল হোসেন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:০১:২৫ ● ২২ বার পঠিত
