রবিবার ● ১২ এপ্রিল ২০২৬

মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারীর অপসারণ দাবিতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ

হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারীর অপসারণ দাবিতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ
রবিবার ● ১২ এপ্রিল ২০২৬


 

মেহেন্দিগঞ্জে মৎস্য অফিস সহকারীর অপসারণ দাবিতে জেলেদের মানববন্ধন ও বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মৎস্য অফিসের সহকারী মোহাম্মদ জাহিদ হাসানের বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা চত্বরে সাধারণ জেলেরা ও স্থানীয়রা একত্রিত হয়ে এ কর্মসূচি পালন করেন।

 

মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ আলী গাজী, আব্দুর রাজ্জাক, আমজাদ হোসেন, জসিম সরদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা অভিযোগ করেন, জাহিদ হাসান জেলেদের জাল আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া এবং নানা অনিয়মের সঙ্গে জড়িত।

 

বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে তাকে অপসারণ না করা হলে উপজেলা মৎস্য অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬:৪৭:২৫ ● ৩৪ বার পঠিত