রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
গোপালগঞ্জে বিপুল মাদকসহ মাদককারবারি আটক
হোম পেজ » ঢাকা » গোপালগঞ্জে বিপুল মাদকসহ মাদককারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গোপালগঞ্জে ১০ হাজার ২ শত ৭ পিস ইয়াবা, ২ কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪ লাখ ২৬ হাজার ৮ শত টাকা উদ্ধারসহ এক মাদককারবারিকে আটকের ঘটনায় প্রেস কনফারেন্স করেছে পুলিশ সুপার কার্যালয়। আটক ব্যক্তির নাম শেখ শহিদুল ইসলাম আকাশ (৩৮)। তিনি কাশিয়ানী উপজেলার রাতইল গ্রামের মৃত শেখ মোহাম্মদ আলীর ছেলে।
রবিবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে আয়োজিত ওই প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ এ তথ্য জানান।
তিনি জানান, সহকারী পুলিশ সুপার মুকসুদপুর সার্কেল নাফিছুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল গ্রামের ওই মাদককারবারির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘর তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৩ লাখ ৬৪ হাজার ৩ শত টাকা বলে জানান পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ।
এ ঘটনায় আটক শেখ শহিদুল ইসলাম আকাশের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১২:৫৩ ● ২১ বার পঠিত
