রবিবার ● ১২ এপ্রিল ২০২৬
মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু
হোম পেজ » বরিশাল » মেহেন্দিগঞ্জে পুকুরে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার সকালের দিকে উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি গোবিন্দপুর এলাকার বাসিন্দা আক্তার মাঝির মেয়ে বলে জানা গেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দক্ষিণ উলানিয়া ইউনিয়নের ভাড়াবাড়িতে অবস্থানকালে অসাবধানতাবশত শিশুটি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে দ্রুত মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬:০০:৫৮ ● ২২ বার পঠিত
