শনিবার ● ১১ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় সড়ক দখল করে বালু-পাথর রাখায় জনদুর্ভোগ, প্রতিবাদে মানববন্ধন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় সড়ক দখল করে বালু-পাথর রাখায় জনদুর্ভোগ, প্রতিবাদে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের পুরাতন ফেরিঘাট সংলগ্ন সড়ক, ফুটপাত ও খেয়াঘাট দখল করে বালু-পাথর স্তুপ করে রাখায় স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে চলমান এ জনদুর্ভোগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার (১১ এপ্রিল) বিকেলে ফেরিঘাট সংলগ্ন সড়কে পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন স্থপতি মো. ইয়াকুব খান, কৃষিবিদ মো. আহসান হাবিব, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, গাউস মাতুব্বর, অ্যাডভোকেট এজেড কাওসার, ব্যবসায়ী মো. শাহজাহান পাহলান, মিন্টু মোল্লা ও সমাজসেবক আফতাব হোসেন।
বক্তারা বলেন, ফেরিঘাট সংলগ্ন সড়কটি দিয়ে স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ তিনটি ইউনিয়নের মানুষ নিয়মিত যাতায়াত করেন। কিন্তু সড়কের ওপর বালু-পাথর ফেলে রাখায় চলাচলে চরম বিঘ্ন ঘটছে। প্রতিদিনই পাথরে পা পিছলে পড়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। দ্রুত সময়ের মধ্যে এসব বালু-পাথর অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বাংলাদেশ সময়: ২০:১০:০৮ ● ১৬ বার পঠিত
