শনিবার ● ১১ এপ্রিল ২০২৬

পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা, নগদ ও স্বর্ণালঙ্কার লুট

হোম পেজ » পিরোজপুর » পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা, নগদ ও স্বর্ণালঙ্কার লুট
শনিবার ● ১১ এপ্রিল ২০২৬


 

পিরোজপুরে ‘শয়তানের নিঃশ্বাস’ কৌশলে প্রতারণা, নগদ ও স্বর্ণালঙ্কার লুট

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর  

পিরোজপুর পৌরসভার সাধনা ব্রিজ সংলগ্ন সাগর স্টোরের সামনে ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত প্রতারণামূলক কৌশল ব্যবহার করে এক নারী সর্বস্ব হারিয়েছেন। শনিবার (১১ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটেছে।

 

ভুক্তভোগী হোসনে আরা (৫৫) জানান, দুই অজ্ঞাত ব্যক্তি প্রথমে তার সঙ্গে কথাবার্তার মাধ্যমে স্বাভাবিক পরিবেশ তৈরি করে। পরে একপর্যায়ে তারা কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগের কথা বলে তাকে বিভ্রান্ত করে তার কাছ থেকে নগদ টাকা, স্বর্ণের কানের দুল ও গলার চেইন নিয়ে দ্রুত সটকে পড়ে।

 

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ হাসান বলেন, ‘এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ।

বাংলাদেশ সময়: ১৭:৩৪:০৪ ● ২৬ বার পঠিত