শুক্রবার ● ১০ এপ্রিল ২০২৬
কলাপাড়ায় বেশি দামে পেট্রোল বিক্রি: দোকান মালিককে জরিমানা
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় বেশি দামে পেট্রোল বিক্রি: দোকান মালিককে জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া বানাতিবাজারে পেট্রোল বেশি দামে বিক্রির অভিযোগে আলফা স্টোরের মালিক সোহেল সওদাগরকে (৪০) ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় এ দণ্ডাদেশ দেওয়া হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড কার্যকর করা হয়।
অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইয়াসীন সাদেক। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় বলে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:২৮:২৮ ● ৩৩ বার পঠিত
