বৃহস্পতিবার ● ৯ এপ্রিল ২০২৬
কুয়াকাটায় পৃথক অভিযানে দুই মাদককারবারি আটক, কারাদণ্ড
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় পৃথক অভিযানে দুই মাদককারবারি আটক, কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কুয়াকাটায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুই মাদককারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সন্ধ্যায় কুয়াকাটা পৌরসভার মেলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ৮টার দিকে পৃথক দুটি স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় প্রথম অভিযানে পশ্চিম কুয়াকাটা ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ মেহেদীর কাছ থেকে ৬৮ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপর অভিযানে কুয়াকাটার মেলাপাড়া মহল্লার মোঃ আছাব ঘরামীর বসতঘর থেকে ৫২ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক দুইজন হলেন- মোঃ মেহেদী (২৭), পিতা হাবিব মুন্সি এবং মোঃ আছাব ঘরামী (৩৩), পিতা হাসান ঘরামী। তারা যথাক্রমে কুয়াকাটা পৌরসভার পশ্চিম কুয়াকাটা ও মেলাপাড়া এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(৫) ধারায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
বাংলাদেশ সময়: ৯:০৯:০৭ ● ৬১ বার পঠিত
