বুধবার ● ৮ এপ্রিল ২০২৬
বাগেরহাটে সুন্দরবনে দস্যু দমনে দ্বিতীয় দফা যৌথ অভিযান শুরু
হোম পেজ » লিড নিউজ » বাগেরহাটে সুন্দরবনে দস্যু দমনে দ্বিতীয় দফা যৌথ অভিযান শুরু

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও বনবিভাগের সমন্বয়ে সুন্দরবনে দস্যু দমনে দ্বিতীয় দফা যৌথ অভিযান শুরু হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে সুন্দরবনের জোংড়া, করমজল, নন্দোবাল ও হাড়বাড়িয়া এলাকার বিভিন্ন খাল ও দস্যুদের সম্ভাব্য আস্তানায় তল্লাশি চালানো হয়। তবে বিকেল পর্যন্ত কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি।
কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরের কর্মকর্তা লেফটেন্যান্ট সাকিব ইমরান জানান, দস্যু দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি জানান, গত দেড় বছরে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে কুখ্যাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন সদস্যকে আটক করা হয়েছে।
এসব অভিযানে ৮০টি আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি ও ১ হাজার ৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। এছাড়া ডাকাতদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:১০:৫৬ ● ১৬ বার পঠিত
