মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬
পাথরঘাটায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত
হোম পেজ » বরগুনা » পাথরঘাটায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি সংলাপ অনুষ্ঠিত![]()
সাগরকন্যা প্রতিবেদক, পাথরঘাটা (বরগুনা)
উপকূলীয় অঞ্চলের কৃষিকে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি থেকে রক্ষা এবং যুবদের সম্পৃক্ততা বাড়াতে পাথরঘাটায় জলবায়ু সহনশীল টেকসই কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) পাথরঘাটা উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ সংলাপে পরিচালক (প্রোগ্রাম) শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিমেল আল ইসলাম, রিপন চন্দ্র কীত্তনীয়া, শ্যামল হাওলাদার, ফয়সাল আহমেদ ও মো. জহিরুল ইসলাম সোহাগ। বেসরকারি উন্নয়ন সংস্থা নজরুল স্মৃতি সংসদের বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এরফরটি প্রকল্পের আওতায় সংলাপটি সঞ্চালনা করেন প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান।
সংলাপে উপকূলীয় অঞ্চলে জলবায়ু সহনশীল টেকসই কৃষি চর্চার প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ চিহ্নিত করে সমাধানের উপায় নির্ধারণ, যুব-কৃষকদের সঙ্গে কৃষি বিভাগের সংযোগ বৃদ্ধি এবং প্রয়োজনভিত্তিক কৃষি প্রশিক্ষণ প্রদানের ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত কৃষক ও যুবরা বিভিন্ন প্রশ্ন উত্থাপন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলোর উত্তর দেন এবং জলবায়ু সহনশীল কৃষিতে যুবদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ বলেন, যুব কৃষক ও কৃষকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিতে উপজেলা কৃষি অধিদপ্তর কাজ করছে। ইতোমধ্যে পাথরঘাটায় দুইটি এবং আমতলীতে দুই ব্যাচে কৃষি বাস্তুবিদ্যা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভবিষ্যতে বীজ তহবিল সরবরাহের উদ্যোগও নেওয়া হবে।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ২১:০৫:২৩ ● ২৭ বার পঠিত
