মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬

খেলাধুলায় গড়ে উঠবে সুস্থ জাতি’ ঢাকায় বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রতিমন্ত্রী

হোম পেজ » জাতীয় » খেলাধুলায় গড়ে উঠবে সুস্থ জাতি’ ঢাকায় বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রতিমন্ত্রী
মঙ্গলবার ● ৭ এপ্রিল ২০২৬


খেলাধুলায় গড়ে উঠবে সুস্থ জাতি’ ঢাকায় বিশ্ব স্বাস্থ্য দিবসে প্রতিমন্ত্রী

সাগরকন্যা ডেস্ক
খেলাধুলার প্রসার ঘটিয়ে সুস্থ জাতি গঠন সম্ভব বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। মঙ্গলবার রাজধানীর মিরপুরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। ‘খেলাধুলা বাড়ায় প্রাণ, হৃদয় থাকে শক্তিমান’ স্লোগানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবায় প্রতিরোধমূলক ব্যবস্থাকে গুরুত্ব দিচ্ছে এবং এ লক্ষ্যে দ্রুত এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ শতাংশই নারী হবে। তারা তৃণমূল পর্যায়ে ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্যসেবা ও সচেতনতা কার্যক্রম পরিচালনা করবেন।
তিনি আরও জানান, খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে ইতোমধ্যে ১২৯ জন জাতীয় খেলোয়াড়কে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডের আওতায় আনা হয়েছে এবং শিগগিরই আরও ৫০০ জনকে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আগামী ৩০ এপ্রিল ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের নিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে। প্রাথমিক স্তরে চতুর্থ শ্রেণি থেকে আটটি ইভেন্টে খেলাধুলাকে বাধ্যতামূলক করার কার্যক্রমও চলমান রয়েছে।
বক্তব্যের শেষে প্রতিমন্ত্রী জাতীয় হার্ট ফাউন্ডেশনের বিভাগীয় পর্যায়ে আরও প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানান এবং এ ক্ষেত্রে সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৩:২৪:৫৭ ● ২৬ বার পঠিত