রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
গৌরনদী সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুন
হোম পেজ » বরিশাল » গৌরনদী সেন্ট পিটার ফিলিং স্টেশনে আগুন![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলায় সেন্ট পিটার ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় জনসাধারণ ও গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইব্রাহীম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরীফসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে জানা গেছে, ফিলিং স্টেশনে তেল সরবরাহের সময় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। তবে চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়। আগুন লাগার সঙ্গে সঙ্গে তিনি দ্রুত গাড়িটি মহাসড়কে সরিয়ে নেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সহজ হয় বলে জানান স্থানীয়রা।
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। ফিলিং স্টেশনের ম্যানেজার প্রভুদান জানান, আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৮:২২:২২ ● ৪০ বার পঠিত
