রবিবার ● ৫ এপ্রিল ২০২৬
গৌরনদীতে সুশাসন ও উন্নয়ন নিয়ে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে সুশাসন ও উন্নয়ন নিয়ে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গণঅধিকার পরিষদ (জিওপি) গৌরনদী উপজেলা শাখার আয়োজনে সুশীল সমাজ, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে ‘উন্নয়ন ও সুশাসন’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকাল ১০টায় গৌরনদী কারিতাস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইলিয়াস মিয়া। প্রধান অতিথি ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন মিয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গৌরনদী প্রেসক্লাব ও পৌর নাগরিক কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হানান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির শরীফ, গৌরনদী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আলাউদ্দিন ভূঁইয়া এবং সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বাদশা সিকদার।
মো. সোলায়মান তুহিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন টরকি বন্দর বণিক সমিতির কোষাধ্যক্ষ মো. অলিউল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি প্রমানন্দ ঘরামী, গণঅধিকার পরিষদ উপজেলা সাধারণ সম্পাদক মো. নিশান হাওলাদার, সহ-সভাপতি রুয়েদ হাসান রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম উজ্জ্বল ও মো. আলী হোসেন, নারী বিষয়ক সম্পাদক মোসা. কানিজ ফাতেমা, পৌর যুগ্ম আহ্বায়ক মো. নাজমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক দীপক মন্ডল, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ উপজেলা সভাপতি মেহেদী হাসান তানভীর এবং গৌরনদী ডিবেটিং সোসাইটির সভাপতি মো. বাপ্পি শিকদারসহ অন্যান্যরা।
সভায় বক্তারা গৌরনদীর সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং জবাবদিহিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। তারা মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার, নারীর নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতকরণ এবং দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানান। বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ, স্বচ্ছ নেতৃত্ব ও জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ১৫:৪২:২০ ● ৪১ বার পঠিত
