শনিবার ● ৪ এপ্রিল ২০২৬
দুর্ঘটনায় আহত মির্জাগঞ্জের নাফিজুর আইসিউতে, সহায়তার আহ্বান
হোম পেজ » পটুয়াখালী » দুর্ঘটনায় আহত মির্জাগঞ্জের নাফিজুর আইসিউতে, সহায়তার আহ্বান![]()
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন মো. নাফিজুর রহমান পলাশ (৩২)। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং বাম পা ভেঙে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ১০ মার্চ ঢাকার উত্তরা এলাকায় সড়ক পারাপারের সময় একটি পরিবহন তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে অন্য একটি হাসপাতালে স্থানান্তর করে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। সর্বশেষ ২৫ মার্চ থেকে তিনি পিজি হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন।
নাফিজুর রহমান পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের বাসিন্দা ও মো. হাসেম হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি কাপড়ের শোরুমে চাকরি করতেন। তার পরিবারে মা-বাবা, স্ত্রী ও তিন বছরের এক কন্যাসন্তান রয়েছে।
পরিবার জানায়, তার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে এবং আরও ৮ থেকে ১০ লাখ টাকা প্রয়োজন। ধারদেনা ও পরিবারের সম্পদ বিক্রি করেও চিকিৎসার ব্যয় বহন করা কঠিন হয়ে পড়েছে।
নাফিজুরের ছোট ভাই মো. তামিম হোসেন জানান, ধারদেনা করে এবং মায়ের গহনাও বিক্রি করে ভাইয়ের চিকিৎসা চালিয়েছি। এখন আরও অপারেশন প্রয়োজন। আমাদের পক্ষে এ ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
তিনি দেশের ভেতর ও প্রবাসে অবস্থানরত হৃদয়বান মানুষের কাছে সহায়তার আবেদন জানান, যাতে নাফিজুর সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন।
সহায়তা পাঠানোর জন্য যোগাযোগ: ০১৭৯৫১২২৭৭৭ (বিকাশ)।
ইউজি/এমআর
বাংলাদেশ সময়: ১২:৪১:৩৫ ● ৩২ বার পঠিত
