শনিবার ● ৪ এপ্রিল ২০২৬

দুমকিতে মাদকসহ দুই যুবক গ্রেফতার

হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে মাদকসহ দুই যুবক গ্রেফতার
শনিবার ● ৪ এপ্রিল ২০২৬


দুমকিতে মাদকসহ দুই যুবক গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

পটুয়াখালীর দুমকি থানা পুলিশ পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। শুক্রবার (৩ এপ্রিল) রাত সোয়া ১১টায় মুরাদিয়া ইউনিয়নের পঞ্চায়েত বাজারের পশ্চিম পাশে ত্রিমুখী পাকা সড়ক থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলেন নুরুল ইসলাম মৃধা (২৬) ও রাজিব হাওলাদার (২৩)। এ সময় নুরুল ইসলাম মৃধার কাছ থেকে ৯ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৮ হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়। অপরদিকে রাজিব হাওলাদারের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৬৩০ টাকা জব্দ করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

এমআর 

বাংলাদেশ সময়: ১২:০৫:৫১ ● ২৮ বার পঠিত