বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬

গৌরনদীতে পাঁচ বস্তা পলিথিন জব্দ, জরিমানা

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে পাঁচ বস্তা পলিথিন জব্দ, জরিমানা
বৃহস্পতিবার ● ২ এপ্রিল ২০২৬


গৌরনদীতে পরিবহনবাসে পাঁচ বস্তা পলিথিন জব্দ, জরিমানা

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীতে নারায়ণগঞ্জ পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন জব্দ এবং বাসের সুপারভাইজার শাহীন হাওলাদারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ এপ্রিল) গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন আলম মোটরসের সামনে মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বাস থেকে পাঁচ বস্তা পলিথিন জব্দ করা হয় এবং পরিবেশ আইন অমান্য করে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রির দায়ে সংশ্লিষ্ট সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ১৩(১) ও ১৩(২) ধারা এবং দণ্ডবিধির প্রাসঙ্গিক ধারায় অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তাৎক্ষণিকভাবে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান। এ সময় সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।

এমএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৩৪:৪৯ ● ৫৬ বার পঠিত