বুধবার ● ১ এপ্রিল ২০২৬
গৌরনদীতে বিএনপি নেতার মৃত্যু, শোকের ছায়া
হোম পেজ » শোক/মৃত্যুবার্ষিকী » গৌরনদীতে বিএনপি নেতার মৃত্যু, শোকের ছায়া

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী উপজেলার কাশিমাবাদ এলাকার বাসিন্দা ও গৌরনদী পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য কামাল লস্কর বুধবার দুপুরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে আসছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দলীয় কার্যক্রমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে সহকর্মীরা জানিয়েছেন।
তার মৃত্যুর খবরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
নেতাকর্মীরা বলেন, মরহুম কামাল লস্কর ছিলেন দলীয় আদর্শে নিবেদিতপ্রাণ একজন কর্মী। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশ সময়: ১৭:৪৭:১১ ● ৫০ বার পঠিত
