বুধবার ● ১ এপ্রিল ২০২৬

ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কলাপাড়ায় ভোররাতে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

হোম পেজ » পটুয়াখালী » ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড কলাপাড়ায় ভোররাতে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩
বুধবার ● ১ এপ্রিল ২০২৬


 

কলাপাড়ায় ভোররাতে বিশেষ অভিযানে মাদকসহ গ্রেফতার ৩

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

পটুয়াখালীর কলাপাড়ায় ভোররাতে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছে। বুধবার ভোরে উপজেলার চম্পাপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মাছুয়াখালীতে এ অভিযান পরিচালিত হয়।

 

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার সদস্যদের যৌথ অংশগ্রহণে শাহীন (৩২) ও বাচ্চু (৪৬) নামের দুই মাদককারবারিকে ইয়াবা ও গাঁজাসহ আটক করা হয়। একই সঙ্গে মাদক সেবনের অভিযোগে বশার (৪০) নামের আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।

 

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক দুই মাদককারবারি শাহীন ও বাচ্চুকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং বশারকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় জনসম্মুখে জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক বলেন, কয়েকদিন আগে এক যুবকের প্রশাসনিক কার্যালয়ের সামনে মাদকবিরোধী প্রতিবাদের পর জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১০:০৫:১১ ● ৪০ বার পঠিত