মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
আগৈলঝাড়া ৩শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
হোম পেজ » বরিশাল » আগৈলঝাড়া ৩শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩শ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে পাট ও আউশ ধানের বীজ এবং সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ ইসার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মানিক মল্লিক প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ইসা নাগরকন্যাকে জানান, ২০২৫-২৬ অর্থবছরের খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পাট ও উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়েছে। এর মধ্যে ২শ কৃষককে ৫ কেজি করে আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি এবং ১শ কৃষককে ১ কেজি পাটবীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬:০৩:৫৪ ● ২৩ বার পঠিত
