মঙ্গলবার ● ৩১ মার্চ ২০২৬
পটুয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড
হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালী শহরের পুরাতন হাসপাতাল রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাত পৌনে ১২টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘ক’ সার্কেলের অভিযানে পুরাতন হাসপাতাল রোডের বিভিন্ন স্থান- পতিতালয়ে প্রবেশদ্বার, আসামিদের বসতঘর, মারজান বিউটি পার্লারের সামনে ও আনোয়ার হোটেলের সামনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রিপন চন্দ্র দাস (৩২), সোহাগ (৩০), কামাল মৃধা (২৪) ও বায়জিদ মাতব্বর (২৪) নামে চারজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মোট ৩০ গ্রাম গাঁজা ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আমানুল আশরাফ ও শারমিন সুলতানা। আদালত রিপন চন্দ্র দাসকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড, সোহাগকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড, কামাল মৃধাকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং বায়জিদ মাতব্বরকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মামলার প্রসিকিউশন দাখিল করেন উপপরিদর্শক এস. এম. শাহীন পারভেজ।
বাংলাদেশ সময়: ১১:০৬:৩৪ ● ২৭ বার পঠিত
