সোমবার ● ৩০ মার্চ ২০২৬

চরফ্যাশনে গাছ পুড়িয়ে নকল কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন

হোম পেজ » ভোলা » চরফ্যাশনে গাছ পুড়িয়ে নকল কয়লা তৈরির চুল্লি গুঁড়িয়ে দিল প্রশাসন
সোমবার ● ৩০ মার্চ ২০২৬


 

চরফ্যাশনের নুরাবাদে নকল কয়লা তৈরীর কারখানা গুড়িয়ে দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।

সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)

চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়নে গাছ পুড়িয়ে নকল কয়লা তৈরির একটি অবৈধ চুল্লি অভিযান চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন।

 

সোমবার (৩০ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এমাদুল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নকল কয়লা উৎপাদনে ব্যবহৃত একাধিক চুল্লি ফায়ার সার্ভিসের সহযোগিতায় ধ্বংস করা হয়।

 

স্থানীয় নুরে আলম সাগরকন্যাকে বলেন, এখানে নিম্নমানের কয়লা তৈরি করে ইটভাটায় ব্যবহার করা হচ্ছিল, যা প্রতারণার শামিল।

এদিকে, অভিযান শুরুর আগেই সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এমাদুল হোসেন।

বাংলাদেশ সময়: ১৯:১১:৪৩ ● ২৯ বার পঠিত