রবিবার ● ২৯ মার্চ ২০২৬
কুয়াকাটায় পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার, পুড়িয়ে বিনষ্ট
হোম পেজ » কুয়াকাটা » কুয়াকাটায় পরিত্যক্ত অবস্থায় গাঁজা উদ্ধার, পুড়িয়ে বিনষ্ট

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
পটুয়াখালীর কুয়াকাটা কেরানীপাড়া রাখাইন পল্লীর একটি বসতবাড়ির সেপ্টিক ট্যাংকের উপর থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
রবিবার (২৯ মার্চ) শেষ বিকেলের দিকে পরিচালিত অভিযানে জব্দকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়। পরিত্যক্ত অবস্থায় পাওয়ায় এ ঘটনায় কোনো মামলা করা সম্ভব হয়নি বলেও অভিযান শেষে জানানো হয়।
গাঁজা উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এ সময় মহিপুর থানার একটি চৌকস টিম সহযোগিতা করে। মহিপুর থানা সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১:৩৩:৪৯ ● ২৭ বার পঠিত
