শনিবার ● ২৮ মার্চ ২০২৬
বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান
হোম পেজ » লিড নিউজ » বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো রাখাইন সংঘরাজের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
অশ্রুসিক্ত চোখে রকেট নিক্ষেপ, অগ্নিসংযোগ, আলং নৃত্য, রথটান ও বর্ণিল আতশবাজিসহ নানা ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন সম্প্রদায়ের ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরোর তিনদিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শেষ হয়েছে। শনিবার শেষ বিকেলে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলীপাড়া গ্রামে অগ্নিসৎকারের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটে।
এ উপলক্ষে বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে শত শত বৌদ্ধ ভিক্ষুসহ হাজারো রাখাইন নর-নারীর আগমন ঘটে। অগ্নিসৎকারের সময় স্থানীয় ও আগত হাজারো মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। সন্ধ্যার পর বর্ণিল আতশবাজিতে মুখর হয়ে ওঠে পরিবেশ।
তুলাতলীপাড়া গ্রামের উকোইন্দা মহাথেরো (৮৭) গত বছরের ১৭ ডিসেম্বর পরলোকগমন করেন। তিনি ৬৬ বছর বর্ষাবাস জীবনযাপন করেন। মৃত্যুর পর ৯৯ দিন বিশেষ ব্যবস্থায় তার মরদেহ বিহারে সংরক্ষিত ছিল।
বাংলাদেশ সময়: ২২:১৭:৪৯ ● ২২ বার পঠিত
