শনিবার ● ২৮ মার্চ ২০২৬

কলাপাড়ায় প্রেসক্লাবে নবাগত সহযোগী সদস্যদের বরণ অনুষ্ঠিত

হোম পেজ » গণমাধ্যম » কলাপাড়ায় প্রেসক্লাবে নবাগত সহযোগী সদস্যদের বরণ অনুষ্ঠিত
শনিবার ● ২৮ মার্চ ২০২৬


 

কলাপাড়ায় প্রেসক্লাবে নবাগত সহযোগী সদস্যদের বরণ অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

‘সত্যের ডাকে, আমরা একসাথে’ স্লোগানকে সামনে রেখে কলাপাড়া প্রেসক্লাবের নবাগত সহযোগী সদস্যদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবাগত সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয় এবং প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহম্মেদ টিপুর সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সভাপতি হুমায়ূন কবির, মেজবাহ উদ্দিন মান্নু এবং সাবেক সাধারণ সম্পাদক মোহসীন পারভেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মিন্টু। নবাগত সহযোগী সদস্যদের মধ্যে বক্তব্য দেন দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি চঞ্চল সাহা, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি রফিকুল ইসলাম মিরাজ, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি (পায়রা বন্দর-কুয়াকাটা) ও স্বদেশ প্রতিদিনের প্রতিনিধি মো. ফরিদ উদ্দিন বিপু, দৈনিক কলমের কণ্ঠের প্রতিনিধি ফোরকানুল ইসলাম, দৈনিক ভোরের সময়ের প্রতিনিধি সৈয়দ মো. রাসেল এবং দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পটুয়াখালী প্রতিদিনের প্রতিনিধি ফারাজি মো. ইমরান।

এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, অর্থ সম্পাদক মো. শরিফুল হক শাহিন, সাহিত্য ও পাঠাগারবিষয়ক সম্পাদক নুরুল কবির ঝুনু, সদস্য এনামুল হক, হাফিজুর রহমান হাফিজ এবং সাবেক দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে যেতে নবীন সদস্যদের প্রতি আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ পরিষদের মুলতবি সভায় গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে ২০ জন আবেদনকারীর মধ্যে ১২ জনকে সহযোগী সদস্য হিসেবে নির্বাচিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪১ ● ৫০ বার পঠিত