মঙ্গলবার ● ২৪ মার্চ ২০২৬
বাকেরগঞ্জে সাংবাদিক আল আমীন মিরাজের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা
হোম পেজ » বরিশাল » বাকেরগঞ্জে সাংবাদিক আল আমীন মিরাজের মেয়র প্রার্থী হওয়ার ঘোষণা

সাগরকন্যা প্রতিবেদক, বাকেরগঞ্জ (বরিশাল)
বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সাংবাদিক আল আমীন মিরাজ। ঈদ উপলক্ষে দেওয়া এই ঘোষণায় স্থানীয় নেটিজনদের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে, অনেকেই নতুন নেতৃত্বের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
জানা গেছে, আল আমীন মিরাজ বাকেরগঞ্জ পৌরসভার স্থায়ী বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। পেশাগতভাবে তিনি জাতীয় দৈনিক যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত। এছাড়া তিনি বাকেরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জার্নালিস্ট সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন।
ব্যক্তিগত জীবনে তিনি উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের গাজী পরিবারের সন্তান। ছোটবেলা থেকেই সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত থেকে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্থানীয় সাংবাদিক অঙ্গনে তার ভূমিকা উল্লেখযোগ্য; তার দিকনির্দেশনায় অনেক তরুণ সাংবাদিক গণমাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছেন।
আল আমীন মিরাজ বলেন, ‘আমার আশা আছে আগামীতে বাকেরগঞ্জ পৌরসভায় মেয়র পদে নির্বাচন করার। বিশেষ করে তরুণ সমাজ ও বাকেরগঞ্জবাসী আমাকে চাইলে আমি নির্বাচন করব।’ তিনি আরও বলেন, ‘জনগণের ভোটে নির্বাচিত হলে আমার অগ্রাধিকার থাকবে বাকেরগঞ্জ পৌরসভাকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা।’
বাংলাদেশ সময়: ৯:১৭:২৯ ● ৭৮ বার পঠিত
