সোমবার ● ২৩ মার্চ ২০২৬

মেহেন্দিগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যায় ৫ জনকে আসামি করে মামলা

হোম পেজ » লিড নিউজ » মেহেন্দিগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যায় ৫ জনকে আসামি করে মামলা
সোমবার ● ২৩ মার্চ ২০২৬


 

আসামী জাহাঙ্গীর হাওলাদার ও ছেলে সেনা সদস্য নাঈম হাওলাদার

সাগরকন্যা প্রতিবেদক, মেহেন্দিগঞ্জ (বরিশাল)

বরিশালের মেহেন্দিগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে হামলায় খোরশেদ সিকদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার বিকেলে পৌরসভার চরহোগলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

হামলার ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাহাঙ্গীর হাওলাদারকে বিএনপি থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। নিহতের মেয়ে নাজমা বেগম বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় ৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলার আসামিরা হলেন, বহিষ্কৃত বিএনপি নেতা জাহাঙ্গীর হাওলাদার (৬০), তার স্ত্রী মাহামুদা বেগম (৪৫), ছেলে সেনা সদস্য নাঈম হাওলাদার (৩২), জাফর হাওলাদার (২৬) এবং তুহিন হাওলাদার (২২)। ঘটনার পর থেকে আসামিরা আত্মগোপনে রয়েছে।

 

মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান জানান, মামলার আসামিদের গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। সোমবার দুপুরে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, বিকেলে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে, জানিয়েছেন নিহতের ছেলে শহীদ সিকদার।

বাংলাদেশ সময়: ২১:০৪:২৪ ● ৪৯ বার পঠিত